ভারতীয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬৫ কার্টন বিদেশি সিগারেটসহ ইরফান আহমেদ নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিমানবন্দর এপিবিএন তাঁকে আটক করে। এপিবিএনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক ইরফান আহমেদ বিমানবন্দরের ২ নম্বর ক্যানপি পার হওয়ার সময় তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগ তল্লাশি করে সিগারেটগুলো পাওয়া যায়। আটক সিগারেটের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। আটক ব্যক্তির সঙ্গে থাকা পাসপোর্ট অনুযায়ী তাঁর বাড়ি ভারতের তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে। তিনি কম্বোডিয়া থেকে মালয়েশিয়া হয়ে ঢাকায় আসেন। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।