ভারতীয় কাপড় জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কয়ড়াখোলা এলাকায় বালুবাহী একটি বাল্কহেড থেকে গত শনিবার দিবাগত রাতে ৫০০ বান্ডিল ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের পাগলা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, শনিবার রাত একটার দিকে কয়ড়াখোলা এলাকায় ধলেশ্বরী নদীতে তাঁর নেতৃত্বে একটি দল বাল্কহেড এমভি শুভা মরিয়ম আটক করে। টের পেয়ে বাল্কহেডের লোকজন পালিয়ে যান। তল্লাশি চালিয়ে ৫০০ বান্ডেল ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়। উদ্ধার হওয়া কাপড়ের দাম ১০ কোটি টাকা। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রতিনিধি