ভারতীয় চলচ্চিত্র উৎসব ৩০ মে থেকে ১ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ পূর্তি হলো ৩ মে। এ উপলক্ষে চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের আয়োজনে ও ভারতীয় সহকারী হাই কমিশনের সহযোগিতায় ৩০ মে থেকে ১ জুন চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতীয় চলচ্চিত্র উৎসব। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) দুটি মিলনায়তনে আয়োজিত উৎসবে ভারতের বিভিন্ন ভাষার মোট ১৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

৩০ মে ২০১৩ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের উপদেষ্টা রুপম কিশোর বড়ুয়া।

৩০ মে সন্ধ্যা সাড়ে সাতটায় উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে বেদব্রত পাইন পরিচালিত চিটাগাং, ৩১ মে শুক্রবার টিআইসির ল্যাবরেটরি থিয়েটার মিলনায়তনে সকাল ১১টায় প্রদর্শিত হবে যব তক হ্যায় জান, দুপুর দুইটায় দত্ত ভার্সেস দত্ত বিকেল পাঁচটায় আবর্ত, সন্ধ্যা সাড়ে সাতটায় যেখানে ভূতের ভয় এবং লেকচার থিয়েটার মিলনায়তনে প্রদর্শিত হবে সকাল সাড়ে দশটায় পথের পাঁচালী, দুপুর একটায় ভূবন সোম, বিকেল চারটায় ঘটশ্রাদ্ধ, সন্ধ্যা সাতটায় অংকুর, উৎসবের শেষ দিন ১ জুন শনিবার সকাল ১১টায় ল্যাবরেটরি থিয়েটারে প্রদর্শিত হবে গ্যাংস অফ ওয়াসিপুর, দুপুর দুইটায় পান সিং তোমর, বিকেল পাঁচটায় বোঝেনা সে বোঝেনা, সন্ধ্যা সাড়ে সাতটায় অবশেষে এবং লেকচার থিয়েটারে সকাল সাড়ে দশটায় কোমল গান্ধার, দুপুর একটায় এলিপাথথায়াম, বিকেল চারটায় অর্ধসত্য ও সন্ধ্যা সাতটায় মির্চ মসালা । বিজ্ঞপ্তি।