ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন বাতিলের দাবিতে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমদানি করা ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্র আগ্রাসন প্রতিরোধ আন্দোলনের নেতারা। গতকাল জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও সমাবেশ করে বক্তারা এ দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, দুই দশক ধরে চলচ্চিত্রশিল্পকে স্যাটেলাইট চ্যানেলের মোকাবিলা করতে হয়েছে। টেলিভিশনের দাপটে দেশি সিনেমা মধ্যবিত্ত শ্রেণির দর্শক ধরে রাখতে পারেনি। আর এখন ভারতীয় বাজারি ছবি দেশি চলচ্চিত্রকে দাঁড় করিয়েছে উত্খাতের মুখে। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। সমাবেশে চলচ্চিত্রশিল্পী রোকেয়া প্রাচী, সংগীতশিল্পী অরূপ রাহী প্রমুখ বক্তব্য দেন।