ভারতীয় চারজন নাগরিকের কারামুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন পর গতকাল বুধবার চার ভারতীয় নাগরিক ফেনী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তাঁদের ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্ত চৌকিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
কারামুক্ত চার ভারতীয় নাগরিক হলেন সঞ্জীব দাশ, দীপক দাশ, মানিক বণিক ও উত্তম বসাক।
ফেনী কারাগার সূত্র জানায়, ওই চার ভারতীয় নাগরিককে চোরাচালানের অভিযোগে আটক করা হয়। তাঁদের মধ্যে সঞ্জীব দাশ, দীপক দাশ ও মানিক বণিক ২০০৪ সালের ১৮ মে এবং উত্তম বসাক ২০০৭ সালের ২৫ এপ্রিল আটক হন। তাঁদের মধ্যে প্রথম তিনজনকে দুই বছর করে কারাদণ্ড দেন আদালত। কিন্তু নানা কারণে সাজাভোগের পরও দীর্ঘদিন তাঁরা কারাগারে ছিলেন। আর উত্তম বসাককে বেকসুর খালাস দেন আদালত। কিন্তু তার পরও তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। গত ২০ অক্টোবর আদালত তাঁদের মুক্তির নির্দেশ দেন।