ভারতীয় নাগরিক রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌনে দুই কেজি সোনাসহ ভারতীয় নাগরিক মুকেশ কুমারকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম অমিত কুমার দে এ আদেশ দেন।
গতকাল মুকেশ কুমারকে আদালতে হাজির করে বিমানবন্দর থানা-পুলিশ ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, মুকেশ বিকেল সোয়া পাঁচটায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন।