প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট কারাগারে বন্দী ১৩২ জন ভারতীয় নাগরিকের মধ্যে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটি। এর মধ্যে ছিল জামাকাপড়, সাবান, জুতা পেস্ট প্রভৃতি। গতকাল বুধবার জেলা প্রশাসক মু. শুকুর আলী এসব সামগ্রী বিতরণ করেন। এ ছাড়া প্রত্যেককে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি করে চাদরও দেওয়া হয়। একই সময় সেখানে বেসরকারি সংগঠন কোডেক কারাগারে বন্দী নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে কারা কর্তৃপক্ষকে দুটি সেলাই মেশিন প্রদান করে। বাগেরহাট প্রতিনিধি|