ভারতীয় মসলা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীদের তথ্যের ভিতিত্তে ঢাকা থেকে নোয়াখালীর সোনাপুরগামী উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে এক হাজার ৩১৫ কেজি ভারতীয় মসলা ও গুঁড়ো দুধ উদ্ধার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। গত সোমবার রাত ১১টার দিকে ওই মালামাল উদ্ধারকালে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন মো. শাহজাহান (৪২) ও মোশারফ হোসেন ওরফে স্বপন (৪৮)। এঁদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দুইটি মামলা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।