ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি ভবন উদ্বোধন করলেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রোববার ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনের নবনির্মিত চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন। তিনি সেখানে ভারত সরকারের অর্থায়নে বাংলাদেশে ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন। খবর বাসসের।
মোদির উদ্বোধন করা প্রকল্পগুলো হলো: টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল, অন্ধ শিক্ষা ও পুনর্বাসন উন্নয়ন কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে হিন্দি বিভাগ প্রতিষ্ঠা, সংগীত বিভাগে রেকর্ডিং স্টুডিও, নৃত্যকলা বিভাগে সহযোগিতা প্রকল্প এবং ভারত-বাংলাদেশ মৈত্রী গার্লস হোস্টেল। সেখানে মোদি ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের নেতাদের কাছে দুটি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
সকাল ৯টা ৪০ মিনিটে মোদি সেখানে পৌঁছান। দুই শিশু ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানায়। এ সময় মোদিকে শিশুদের সঙ্গে মজা করতে দেখা যায়।