ভারতীয়কে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সীমান্তে গতকাল বুধবার সকালে শেফালী খাতুন (২৬) নামের এক ভারতীয় নারীকে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷ বিজিবি ও বিএসএফের মধ্যে গতকাল এক পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে এ হস্তান্তর করা হয়৷ বিজিবি সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের গোপালপুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে শেফালী খাতুন গত বৃহস্পতিবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে একটি বাসায় আশ্রয় নেন৷ তাঁর বাবা বিষয়টি দৌলতপুর উপজেলার জামালাপুর গ্রামের মানিক হোসেন নামের এক আত্মীয়কে জানালে তিনি গত মঙ্গলবার শেফালীকে ওই বাসা থেকে উদ্ধার করে বিজিবির কাছে তুলে দেন৷ l কুষ্টিয়া অফিস|