ভারতীয়সহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার চিংড়িঘের-মালিককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গতকাল মঙ্গলবার সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে দুই ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার গোলাখালীর জামির আলী, উজ্জ্বল কুমার মণ্ডল; কালিঞ্চি গ্রামের আনছার আলী ও ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ঝড়খালী গ্রামের প্রিয়জিৎ মণ্ডল ও বিদ্যুৎ অধিকারী। শ্যামনগর থানার ওসি আসলাম খান জানান, গত সোমবার রাতে চার চিংড়িঘের-মালিককে অপহরণ করে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।