ভারতীয় ঋণে বাস ট্রাক আনার প্রক্রিয়া চলছে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ঋণের আওতায় এক হাজারের বেশি বাস-ট্রাকসহ সড়ক নির্মাণের সরঞ্জামাদি আনার প্রক্রিয়া এগিয়ে চলেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদেরের সঙ্গে গতকাল মঙ্গলবার রাজধানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সাক্ষাৎ করেন। এরপরই মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দ্বিতীয় ধাপের ঋণচুক্তির আওতায় ভারত থেকে ৬০০ বাস, ৫০০ ট্রাকসহ কিছু সড়ক নির্মাণ সরঞ্জামাদি পাওয়ার কথা। সেগুলোর বৈশিষ্ট্য নিয়ে কিছু আপত্তি আছে। সেটা ভারতকে জানানো হয়েছে। যেসব অন্তরায় ছিল, তা দূর হয়ে যাচ্ছে। খুব শিগগির পাওয়া যাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় করা ঋণচুক্তিতে তিনটি সড়কের প্রকল্প রয়েছে।

এর পরে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন বিনতে মোহাম্মদ তাইব ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন।