ভারতীয় কাপড়সহ ট্রাক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের কলেজগেট এলাকা থেকে গতকাল বুধবার ভারতীয় কাপড়সহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালককেও আটক করা হয়েছে। তাঁর নাম সবুর খান। বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল ইসলাম জানান, উদ্ধার করা ভারতীয় থ্রিপিস ও শাড়ির দাম আনুমানিক ৫৮ লাখ টাকা। ট্রাক থেকে ৮০ বস্তা পেঁয়াজও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।