প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ২১টি ভারতীয় গরু উদ্ধার করেছে। ২১টি গরুর বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এসব গরু ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল। সোনারহাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার ফারুক আহমদ বলেন, গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে লেঙ্গুড়া হাওর এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়। এগুলো আখালিয়া এলাকায় বিজিবির সদর দপ্তরে রাখা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিলেট