ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। গতকাল শনিবার সরকারের একজন মন্ত্রী এ কথা জানিয়েছেন। খবর এএফপির।বাণিজ্যমন্ত্রী ফারুক খান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘চলচ্চিত্রশিল্প চাঙা করতে ভারতীয় চলচ্চিত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।’স্থানীয় চলচ্চিত্রশিল্প রক্ষা ও বিকাশের স্বার্থে ১৯৭২ সালে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রায় চার দশকের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সমালোচনা করেছেন বাংলাদেশি অভিনেতা ও পরিচালকেরা। তবে এতে খুশি হয়েছেন সিনেমা হলের মালিকেরা। তাঁরা আশা করছেন, শিগগিরই ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন শুরু করতে পারবেন।