ভারতীয় চ্যানেল নিয়ে শুনানি ২২ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা—ভারতীয় এই তিন টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ চেয়ে করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট রায় দিয়েছিলেন। রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চান (লিভ টু আপিল) রিট আবেদনকারী।

এটি আগামী ২২ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার বিচারপতি। গত মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন।

রিট আবেদনকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া গতকাল বুধবার প্রথম আলোকে এ তথ্য জানান।