ভারতীয় ছিটমহলের বাসিন্দাদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিকত্বের দাবিতে পঞ্চগড়ের অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ১২টি ছিটমহলের সহস্রাধিক নাগরিক গতকাল সোমবার পঞ্চগড় শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারকলিপি দিয়েছেন।গতকাল দুপুরে বিভিন্ন ছিটমহলের নাগরিকেরা শহরের পঞ্চগড় উচ্চবিদ্যালয় মাঠে জড়ো হন। তাঁরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং ছিটমহল বিনিময় কমিটির পক্ষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, স্মারকলিপিটি দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।স্মারকলিপিতে ৬ ও ৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়ন ও ছিটমহলবাসীর নাগরিকত্ব সমস্যার সমাধানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।এর আগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতা মো. সিরাজুল ইসলাম, মো. মফিজার রহমান, আনারুল ইসলাম, তসলিমউদ্দিন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত বক্তব্য দেন।বক্তারা ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, ছিটমহলবাসী তাঁদের নাগরিকত্বের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। কিন্তু তা আজও বাস্তবায়ন হচ্ছে না।