ভারতীয় ডিফেন্স কলেজের প্রতিনিধিদল ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল ডি এম সুদানের নেতৃত্বে ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে গতকাল রোববার ঢাকায় এসেছে। সফরকালে প্রতিনিধিদলটি জাতীয় সংসদের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, নৌ ও বিমানবাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবে। ২৭ আগস্ট তারা দেশে ফিরবে। সূত্র আইএসপিআইর।