ভারতীয় তিন জেলের লাশ বিএসএফের কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারডুবির ঘটনায় সাতক্ষীরায় উদ্ধার হওয়া তিন জেলের গলিত লাশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা বিএসএফের পরিদর্শক শিবদত্তের কাছে লাশ তিনটি হস্তান্তর করেন ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল গণি। তিনি বলেন, গত শনিবার সন্ধ্যায় মোংলা বন্দর থেকে ১২৫ নটিক্যাল মাইল দূরে বঙ্গবন্ধু চর এলাকায় একটি ভারতীয় মাছ ধরার ট্রলার ঝড়ের কবলে পড়ে কয়েকজন জেলেকে নিয়ে ডুবে যায়। নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা মঙ্গলবার ট্রলারটি উদ্ধারের পর সেখানে তিনটি মরদেহ দেখতে পান।