ভারতীয় দূতাবাসের আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সন্ধ্যা ছয়টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
ছয়তলা ওই ভবনটির চতুর্থ তলায় আগুন লেগেছিল।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা নাজমা বেগম জানান, ফায়ার সার্ভিসের ফুলবাড়িয়া সদর দপ্তর, বারিধারা ও তেজগাঁওয়ের দুটি করে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, দূতাবাস ভবনটির আশপাশে পুলিশ ও র্যাব সতর্ক অবস্থান নেয়।