ভারতীয় নাগরিক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর সীমান্ত থেকে গতকাল রোববার ভোরে সিরাজুল ইসলাম (২৪) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সিরাজুল ভারতের দিল্লির শামসেরাবাদ এলাকার নাসিরউদ্দিন ইসলামের ছেলে। পরে তাঁকে দেবহাটা থানায় সোপর্দ করে বিজিবি। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, জিজ্ঞাসাবাদে সিরাজুল ইসলাম কিছুই বলছেন না। তিনি বোবা সাজার ভান করছেন।