ভারতীয় নাগরিক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল বুধবার সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। মহেন্দ্র সিং নামের ওই ব্যক্তির কাছ থেকে হিন্দি ভাষার চারটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। দীঘিনালা থানার এসআই মো. এহতেশাম জানান, মহেন্দ্র সিং বাংলা না জানায় তাঁর কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।