ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশ আসছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকীর যৌথ উদ্যাপন অনুষ্ঠানমালা চূড়ান্ত করতে নয় সদস্যের ভারতীয় প্রতিনিধিদল চার দিনের সফরে আজ রোববার ঢাকায় যাচ্ছে।ভারতের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব জওহর সরকারের নেতৃত্বে এ প্রতিনিধিদলে রয়েছেন সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। ভারত ও বাংলাদেশে যৌথভাবে রবীন্দ্র জন্মবার্ষিকী উদ্যাপনের বিভিন্ন দিক নিয়ে তাঁরা বাংলাদেশের সংস্কৃতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। সফরকালে ভারতীয় প্রতিনিধিদলের বাংলাদেশের কুষ্টিয়া, শাহজাদপুর ও শিলাইদহে রবীন্দ্র-স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে। দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতা ও বিশিষ্টজনদের অংশগ্রহণে রবীন্দ্র জন্মবার্ষিকী উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী বছরের ৭ ও ৮ মে। এর আওতায় ২০১২ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান হবে।