প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামের নাটাপাড়া এলাকা থেকে গতকাল সোমবার সকালে ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় বড়ি ও সিরাপ জব্দ করেছেন ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা। এসব বড়ি ও সিরাপের মূল্য প্রায় তিন লাখ ৯১ হাজার টাকা। বিজিবির সুবেদার মো. শহীদুল হকের নেতৃত্বে একটি বিশেষ দল নাটাপাড়া গ্রামে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতাউল্লাহ জামী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক করা বড়ি ও সিরাপ কুমিল্লা কাস্টমস দপ্তরে পাঠানো হয়েছে।