সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী
ভারতীয় বিমানে নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তার বিষয় যাচাই করা হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের নিজস্ব নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ও বিমানে স্কাই মার্শাল (উড্ডয়নকালে বিমানে অস্ত্রধারী বিশেষ নিরাপত্তারক্ষী) মোতায়েন প্রশ্নে সম্মতির বিষয়টি যাচাই করা হচ্ছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।ভারতের নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল রোববার তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।