ভারতীয় বড়ি ও চশমা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজার এলাকায় গতকাল সোমবার দুপুর ১২টায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় যৌন উত্তেজক বড়ি ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মিজানুর রহমান জানান, হিলি বন্দর থেকে ঘোড়াঘাট হয়ে ঢাকায় যাওয়ার পথে বিরামপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা ডুগডুগি বাজার এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করেন। এ সময় তারা কয়েকটি চটের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি চটের বস্তাগুলো থেকে পাঁচ হাজার ভারতীয় যৌন উত্তেজক বড়ি (ভায়াগ্রা) ও দুই হাজার ৮৪০টি চশমা (সানগ্লাস) জব্দ করে।