ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ধানমন্ডি শাখা শ্যামলীতে স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় ভিসার আবেদন কেন্দ্রের (আইভিএসি) ধানমন্ডি শাখা স্থানান্তর করা হয়েছে। আইভিএসির শাখাটি এখন সড়ক-২, বাড়ি-২৪, ধানমন্ডি থেকে অবস্থান বদলে আলামিন আপন হাইটস (২য় তলা), শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-১২০৭ (শ্যামলী সিনেমা হলের বিপরীত)-এ যাচ্ছে। এই নতুন ভিসা আবেদন কেন্দ্রে ১৩ নভেম্বর ২০১৬ থেকে কাজ শুরু হবে। সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ কেন্দ্র খোলা থাকবে। —বিজ্ঞপ্তি।