ভারতীয় ভিসার জন্য ই-টোকেনের প্রয়োজন নেই
ভারত ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকেরা এবার ই-টোকেন ছাড়াই ভিসার জন্য আবেদন করতে পারবেন। নতুন বছরের শুরুর দিন থেকেই বিমান, ট্রেন বা বাসের টিকিটসহ ভ্রমণ ভিসার আবেদন করা যাবে বলে গতকাল বুধবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বাড়ানোর উদ্দেশ্যে ভিসা পাওয়ার এই প্রক্রিয়া সহজ করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু রাজধানীর শ্যামলীতে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) মিরপুর কেন্দ্রে সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত ভ্রমণের টিকিটসহ ভিসার আবেদনপত্র জমা দেওয়া যাবে। তবে ভ্রমণের তারিখ ভিসা আবেদনপত্র জমা দেওয়ার সাত দিন পরের কিন্তু এক মাসের মধ্যে হতে হবে। এ ছাড়া কেবল নারী ভ্রমণকারীরা আইভিএসি উত্তরা কেন্দ্রে ই-টোকেন ছাড়াই ট্যুরিস্ট ভিসার আবেদনের যে সুযোগ এত দিন পেয়ে আসছিলেন, তা ১ জানুয়ারি থেকে মিরপুর কেন্দ্রে অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ই-টোকেনধারী আবেদনকারীরা তাঁদের ভ্রমণ ভিসার আবেদনপত্র গুলশান, উত্তরা, মতিঝিল, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, যশোর, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে জমা দেওয়া অব্যাহত রাখতে পারবেন। ১ জানুয়ারি থেকে আইভিএসি মিরপুরে শুধু নিশ্চিত ভ্রমণকারী ও প্রবীণ নাগরিকেরা ভ্রমণ ভিসার আবেদনপত্র সরাসরি জমা দিতে পারবেন। বিজ্ঞপ্তি