ভারতীয় মদ জব্দ অটোরিকশা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়ায় ১৬ বোতল ভারতীয় মদসহ সিএনজিচালিত একটি অটোরিকশা আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার শরীফপুর সীমান্ত থেকে ওই মদ জব্দ করেন সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাতলাপুর ক্যাম্পের সদস্যরা। আম ও আনারসের আড়ালে ওই গাড়িতে করে মদ পাচার করা হচ্ছিল।নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল সোয়া পাঁচটায় বিজিবির সদস্যরা একটি সিএনজিচালিত অটোরিকশা থামানোর চেষ্টা করলে গাড়ি রেখে পালিয়ে যান চালক ও আরোহী। ওই মদ পাচারকারীর নাম আকলিছ।বিষয়টির সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গলে ১৪ বিজিবি ব্যাটালিয়নের মেজর জাহাঙ্গীর আলম বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।