ভারতীয় মুদ্রাসহ পাকিস্তানি নাগরিক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০ লাখ ভারতীয় রুপিসহ পাকিস্তানের এক নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক ব্যক্তির নাম আব্দুর রহিম (৩৫)।
আজ রোববার রাত ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। ঢাকা কাস্টমস হাউজের সহকারি কমিশনার ইসরাত জাহান প্রথম আলোকে এ কথা জানান। তিনি জানান, অভিনব কায়দায় এই মুদ্রাগুলো অবৈধভাবে পাচার করে আনা হয়। গত ৮ জুলাই কাতার এয়ারলাইন্সের একটা বিমানে করে করাচি থেকে কাতার হয়ে ঢাকায় আসেন আব্দুর রহমান। এসময় তিনি বিমানবন্দরে একটা ব্যাগ রেখে যান। কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ব্যাগটি স্ক্যান করা হয়।
ব্যাগের ভেতর অভিনব কায়দায় সেলাই করে এই রুপিগুলো লুকিয়ে রেখেছিলেন আব্দুর রহিম। পরে ব্যাগ কেটে রুপিগুলো বের করা হয়। ভারতীয় রুপিগুলো আসল না নকল সেটা পরীক্ষা করে দেখা হবে ও এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসরাত জাহান।