ভারতীয় মুরগির বাচ্চা আনা বন্ধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে ভারতীয় ব্রয়লার মুরগির বাচ্চা আনা বন্ধ করা, মুরগির খাবারের দাম কমানোসহ কয়েক দফা দাবি জানিয়েছেন চুয়াডাঙ্গার পোলট্রি ব্যবসায়ীরা। গতকাল রোববার চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সরকারের প্রতি এসব দাবি জানানো হয়।সম্মেলনে এসব দাবি তুলে ধরেন চুয়াডাঙ্গা পোলট্রি দোকান মালিক সমিতির সভাপতি কে এম আনোয়ারুল কবির। সংবাদ সম্মেলনে বলা হয়, ভারতে বার্ড ফ্লু রোগের প্রার্দুভাব বাংলাদেশের চেয়ে বেশি। বর্তমানে বাংলাদেশে এক দিনের মুরগির বাচ্চার দাম চড়া থাকায় অবৈধ উপায়ে ভারতের মুরগির বাচ্চা বাংলাদেশে ঢুকছে। এটা এ দেশের পোলট্রি শিল্পের জন্য ভয়াবহ বিপদ সংকেত। এই বিপদের হাত থেকে বাঁচতে হলে এখনই দেশের হ্যাচারিগুলোকে প্রয়োজনে ভর্তুকি দিয়ে পুনরায় চালু করতে হবে নতুবা এই শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞপ্তি।