ভারতীয় শাড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বিজিবির সদস্যরা গতকাল মঙ্গলবার ৪৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রিপিস উদ্ধার করেছেন। উদ্ধার করা শাড়ি ও থ্রিপিস ফেনী কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। ৪ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, গতকাল দুপুরে বিজিবির নায়েব সুবেদার মো. ইদ্রিসের নেতৃত্বে বিজিবি সদস্যরা ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর গ্রামের একটি পরিত্যক্ত গ্যারেজে তল্লাশি চালিয়ে ৭৩৯টি ভারতীয় শাড়ি ও ৪৩২টি থ্রিপিস উদ্ধার করেন। পরে সেগুলো ফেনীর জায়লস্করে ৪ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আনা হয়। উদ্ধার করা শাড়ি ও থ্রিপিসের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪৪ লাখ ৭২ হাজার ৬০০ টাকা। ৪ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী ওবায়দুর রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।