ভারতীয় শাড়ি উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের জালাল উদ্দীনের বাড়ি থেকে পুলিশ গতকাল রোববার ৩৯ গাঁইট ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ এবং দুই ব্যক্তিকে আটক করেছে।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে জানান, আটক ব্যক্তিরা হলেন বাড়ির মালিক জালাল উদ্দীন ও তাঁর সহযোগী এমাদুল হক। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।জালাল উদ্দীন বলেন, এসব কাপড় চোরাই পথে পাচারের সময় ৮ ফেব্রুয়ারি কোস্টগার্ডের পাথরঘাটা কন্টিনজেন্টের সদস্যরা বঙ্গোপসাগরের গঙ্গামতি থেকে উদ্ধার করেছিলেন। শুক্রবার রাতে কোস্টগার্ডের সদস্য আবদুর রহিমসহ কয়েকজন ট্রলারে করে এসব কাপড় এনে তাঁর বাড়িতে রেখে যান।কোস্টগার্ডের পাথরঘাটা কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশীদ বলেন, ‘পাথরঘাটা কন্টিনজেন্টে আবদুর রহিম নামে কোনো কোস্টগার্ড সদস্য কর্মরত নেই। তা ছাড়া এই এলাকায় ভারতীয় শাড়ি ও থ্রিপিস চোরাচালানের সঙ্গে স্থানীয় বিভিন্ন চক্র জড়িত। এ ঘটনা তাদেরই কাজ হতে পারে।