ভারতীয় শাড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা নীল সাগর এক্সপ্রেস ট্রেন থেকে গতকাল মঙ্গলবার ভোরে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা ট্রেন তল্লাশি করে এসব শাড়ি আটক করেন। র্যাব সূত্রে জানা যায়, নীলফামারী থেকে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি ভোর তিনটার দিকে এসে দাঁড়ালে র্যাব সদস্যরা তল্লাশি চালিয়ে ট্রেনের ভেতরে পরিত্যক্ত অবস্থায় চার লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় জর্জেট শাড়ি উদ্ধার করেন। এ সময় শাড়ির মালিক পালিয়ে যান। এ ব্যাপারে রেলওয়ে সান্তাহার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।