ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় পাচার করার সময় পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিপুলসংখ্যক ভারতীয় শাড়ি, থ্রিপিস ও থানকাপড় জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর ছয়টার দিকে উপজেলার বদনাতলী ঘাটের কাছে বুড়াগৌরাঙ্গ নদের চরে আটকে পড়া একটি বলগেট (বালু টানার বিশেষ ট্রলার) থেকে এসব কাপড় জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, এগুলোর মূল্য অন্তত তিন কোটি টাকা। এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে।