প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালায় পিকআপ বোঝাই ভারতীয় শাড়ি ও থান কাপড় জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে তালা উপজেলার শালিখা কলেজসংলগ্ন এলাকা থেকে ওই সব মালামালসহ পিকআপটি জব্দ করা হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে পিকআপ বোঝাই করে ভারতীয় মালামাল আনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শালিখা গ্রামে পুলিশ অবস্থান নেয়। গতকাল ভোর সাড়ে চারটার দিকে তারা সেখানে একটি পিকআপকে থামতে বলে। কিন্তু পিকআপটি না থামিয়ে কিছু দূর গিয়ে চালকসহ অন্যরা সেটি রেখে পালিয়ে যান। পরে পিকআপটি থেকে ৯৩৮ পিস ভারতীয় শাড়ি ও কাপড়ের ১২টি থান উদ্ধার করে পুলিশ। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা