ভারতীয় সশস্ত্র বাহিনীর যোদ্ধাদের ঢাকায় ব্যস্ত দিন
লেফটেন্যান্ট জেনারেল (অব.) এস পি এম ত্রিপাঠির নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর যোদ্ধাদের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল রোববার ঢাকায় ব্যস্ত দিন অতিবাহিত করেছে।প্রতিনিধিদলটি সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ পরিদর্শন এবং একাত্তরের স্বাধীনতাযুদ্ধে শাহাদাৎবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এখানে প্রতিনিধিদলের নেতা পরিদর্শন বইয়ে সই করেন।এর আগে প্রতিনিধিদলটি সেনাবাহিনীর সদর দপ্তরে সেনাবাহিনীপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পরে প্রতিনিধিদলটি বিমানবাহিনীর সদর দপ্তরে বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। করে। ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদলটি বাংলাদেশে ছয় দিনের সফরে গত বুধবার ঢাকা আসে। তারা আজ সোমবার ঢাকা ত্যাগ করবে বলে আশা করা যাচ্ছে। আইএসপিআর।