ভারতীয় সশস্ত্র বাহিনীর যোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ১৭ বীর যোদ্ধা গতকাল সোমবার বনানীর নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। লেফটেন্যান্ট জেনারেল বিনোদ কুমার সিংয়ের (অব.) নেতৃত্বে সাক্ষাৎকালে যোদ্ধারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। পরে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধারা বিমানবাহিনীর সদর দপ্তরে বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আইএসপিআর।