ভারতীয় সীমান্তে এক বাংলাদেশি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল দুপুর ১২টার দিকে তাঁকে আটক করা হয়। আটককৃত শংকর সেন (৩৫) নোয়াখালীর বিজয় সেনের ছেলে বলে জানা গেছে। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টায় শ্রীরামপুরের মাস্টারপাড়া সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় তেলিপাড়া এলাকায় বিএসএফ তাঁকে আটক করে।নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, ওই সীমান্ত দিয়ে গরু ব্যবসায়ীরা অবৈধভাবে মানুষ পারাপার করছেন। বুড়িমারী ক্যাম্প বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার খাদেমুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি অবৈধভাবে ভারতে গেছেন।