ভারতীয় সুন্দরবনে আবার বাঘশুমারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সুন্দরবনে বিভিন্ন সময় বাঘশুমারি হলেও প্রকৃত বাঘের সংখ্যা নিয়ে এখনো সংশয় কাটেনি। তাই এবার বৈজ্ঞানিক পদ্ধতিতে শুমারি শুরু হয়েছে। গত বুধবার থেকে অত্যাধুনিক ক্যামেরার মাধ্যমে শুরু হয় বাঘশুমারি।সর্বশেষ ভারতের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয় এক সমীক্ষা চালিয়ে জানিয়েছিল, ভারতীয় সুন্দরবনে এখন মাত্র ৬৪ থেকে ৯০টি রয়েল বেঙ্গল টাইগার রয়েছে। এর আগে ২০০৪ সালে এক সমীক্ষায় বলা হয়েছিল, সুন্দরবনের ভারত অংশে ২৭৪টি রয়েল বেঙ্গল টাইগার রয়েছে। বুধবার সুন্দরবনের সজনেখালি রেঞ্জে বাঘশুমারির জন্য সুন্দরবনে ক্যামেরা বসানো শুরু হয়েছে। এই পর্যায়ে লাগানো হবে ১১০টি অত্যাধুনিক ক্যামেরা। ক্যামেরায় তোলা ছবি বিশ্লেষণ করে জানা যাবে বাঘের সংখ্যা। আগামী এপ্রিল নাগাদ ক্যামেরা বসানোর কাজ শেষ হবে। আর বাঘের পরিসংখ্যান জানা যাবে মে-জুন মাসে।এর আগে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আসাম ও উত্তর প্রদেশের বনাঞ্চলে ক্যামেরার মাধ্যমে বাঘশুমারি করে সাফল্য পাওয়া গেছে।