ভারতীয় সেনাপ্রধান আজ আসছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় সেনাপ্রধান জেনারেল দলবীর সিং দুই দিনের সফরে আজ সোমবার ঢাকায় আসছেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার আমন্ত্রণে জেনারেল দলবীর সিং এ সফরে আসছেন।
সফরের সময় ভারতীয় সেনাপ্রধান চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করার পাশাপাশি কয়েকটি বৈঠক করবেন। বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে বন্ধুতা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে দুই পক্ষের উচ্চপর্যায়ের
সফর বিনিময়ের অংশ হিসেবে জেনারেল দলবীর সিং এ সফরে আসছেন।