ভারতীয় সেনাপ্রধান আসছেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হকের আমন্ত্রণে ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত আগামীকাল শুক্রবার তিন দিনের সফরে ঢাকায় আসছেন। এটি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান উচ্চপর্যায়ের সফর বিনিময়ের একটি অংশ।
ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় সেনাপ্রধান হিসেবে জেনারেল বিপিন রাওয়াত এ বছরের ১ জানুয়ারি দায়িত্ব নিয়েছেন। দুই দেশের সম্পর্কের গুরুত্বের ওপর ভিত্তি করে ভারতীয় সেনাপ্রধান তাঁর আন্তর্জাতিক সফরের মধ্যে বাংলাদেশ সফরকে তিনি প্রথম বেছে নেন। তিনি নেপালেও যাবেন, যেখানে সুদীর্ঘ প্রথা অনুযায়ী নেপালের প্রেসিডেন্ট তাঁকে ‘জেনারেল অব নেপাল আর্মি’ খেতাবে ভূষিত করবেন।
সেনাপ্রধানের সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং চার সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল থাকবে। প্রতিনিধিদলটি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জ্যেষ্ঠ সামরিক নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবে। ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজে অধ্যয়নরত অফিসারদের সঙ্গেও দেখা করবেন।