ভারতীয় সেনাপ্রধানের সফরের খবর সঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত আবারও ঢাকা সফরে আসছেন বলে খবর প্রকাশ করে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া। দৈনিকটির সূত্র উল্লেখ করে গত শুক্রবার প্রথম আলো খবরটি প্রকাশ করে।
তবে গতকাল ঢাকায় আন্তঃবাহিনী জনসংযোগ সূত্র জানায়, ভারতীয় সেনাপ্রধানের বাংলাদেশ সফরের কোনো কর্মসূচি নেই। এ ধরনের খবর সঠিক নয়।