ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাকে মুঠোফোনে হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা প্রীতম সিংকে গত শনিবার রাতে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঢাকার গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস কাঞ্চন প্রথম আলোকে জানান, গত শনিবার দিবাগত রাত ১১টা থেকে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা প্রীতম সিংয়ের মুঠোফোনে অপর প্রান্ত থেকে পরপর দুবার হুমকি দেওয়া হয়। হুমকিদাতা তাঁকে বলেন, ‘তোমাকে দেখে নেব’। এ ব্যাপারে গতকাল রোববার ভারতীয় হাইকমিশনের প্রটোকল অ্যান্ড ওয়েলফেয়ার কর্মকর্তা আর কে রতি গুলশান থানায় প্রীতম সিংয়ের তরফ থেকে জিডি করেন। তদন্ত কর্মকর্তা বলেন, হুমকিদাতাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।