ভারতীয় ১৬টি গরু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আনার সময় ১৬টি গরু আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘাসুরিয়া ক্যাম্পের সদস্যরা।
গতকাল শনিবার ভোরে উপজেলার ঘাসুরিয়া সীমান্তে এসব গরু আটক করে বিজিবি। ঘাসুরিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবু তাহের বলেন, সীমান্তের ২৮৮ মেইন পিলারের ৮ এস পিলার এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু আসার খবর পায় বিজিবি। বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারিরা ১৬টি গরু রেখে পালিয়ে যান।