ভারতীয় ৩ চ্যানেলের সম্প্রচার নিয়ে রায় ২৯ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা—ভারতীয় এই তিন টেলিভিশন চ্যানেল বাংলাদেশে সম্প্রচার চলবে কি না, সে সিদ্ধান্ত জানা যাবে ২৯ জানুয়ারি। এ তিন চ্যানেলের বাংলাদেশে সম্প্রচার বন্ধ প্রশ্নে দেওয়া রুলের ওপর শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৯ জানুয়ারি রায়ের জন্য দিন রেখেছেন।

ওই তিন টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে আইনজীবী শাহীন আরা লাইলী ২০১৪ সালের অক্টোবরে রিটটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৯ অক্টোবর হাইকোর্ট রুল দেন। রুলে তিন চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যান, ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেডের চেয়ারম্যানসহ বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়।