ভারতীয়দের গুলিতে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে গতকাল শনিবার সকালে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি দুজন পাথরশ্রমিক আহত হয়েছেন। তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বিডিআর ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে নয়াগাঙ্গ নদে বাংলাদেশি সীমানায় নৌকা দিয়ে উপজেলার বিছনাকান্দি গ্রামের নাসিরউদ্দিন (৩০) ও বগাইয়া গ্রামের লিলু মিয়া (২৮) পাথর আহরণ করছিলেন। হঠাৎ ওপার থেকে ভারতীয় খাসিয়ারা ওই দুই পাথরশ্রমিককে উদ্দেশ করে গুলি ছোড়ে। তাঁরা খাসিয়াদের ব্যবহূত বন্দুকের (ছররা) গুলিতে আহত হন।বিডিআর বিছনাকান্দি বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা জানিয়ে প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের পিঠে ও মাথায় গুলি লেগেছে। তবে তাঁরা এখন আশঙ্কামুক্ত। বর্তমানে সীমান্তের পরিস্থিতি শান্ত রয়েছে।