ভারতে আরও এক বছরের ভিসা পেলেন তসলিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ভারত সরকার। গতকাল সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, তসলিমার ভিসার মেয়াদ ২০১৫ সালের আগস্ট মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। খবর পিটিআইয়ের।
তসলিমার ভিসার আবেদন যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত মাসে তাঁকে দুই মাসের সাময়িক ভিসা দিয়েছিল।
তসলিমা গত ২ আগস্ট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় ধরে ভারতে থাকতে চেয়ে তসলিমার আবেদন বিবেচনা করার আশ্বাস দেন।
ধর্মীয় মৌলবাদীদের হুমকির মুখে তসলিমা নাসরিন ১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হন। তসলিমা ২০০৪ সাল থেকে ভারতে বসবাস করছেন।