ভারতে আরও ভিসা অফিস খোলার চিন্তাভাবনা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক এ করিম বলেছেন, ভারতের বড় বড় শহরগুলো থেকে ভারতীয় নাগরিকেরা যাতে বাংলাদেশের ভিসা পেতে পারেন, সে জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কলকাতার একটি হোটেলে পশ্চিমবঙ্গের শিল্পপতিদের সঙ্গে মতবিনিময় সভার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লি, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। রাষ্ট্রদূত তারেক এ করিম বলেন, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আসামের রাজধানী গুয়াহাটি, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই ও তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে সাব-ভিসা অফিস খোলার ব্যাপারে চিন্তাভাবনা চলছে।