ভারতে ইউনাইটেডের বিমানের জরুরি অবতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের ছত্রিশগড়ের রায়পুর বিমানবন্দরে বাংলাদেশের ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমান জরুরি অবতরণ করেছে। আজ শুক্রবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিমানটি সেখানে অবতরণ করে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশের ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমান ঢাকা থেকে ওমানের রাজধানী মাসকটে যাওয়ার পথে রায়পুরে জরুরি অবতরণ করে। বিমানটিতে ১৫০ জন যাত্রী ছিলেন। নাগপুর থেকে প্রকৌশলীদের একটি দল এসে বিমানটি পর্যবেক্ষণ করে ত্রুটি শনাক্ত করেছেন। বিমানটি আজ রাতে মাসকট যাচ্ছে না।